এতদিন ধরে এমনিতেই ইত্যাদির জনপ্রিয়তাকে কেন্দ্র করেই বিশ্বের নানা শ্রেণির দর্শকরা নিজেদের উদ্যোগে ইউটিউব-এ ইত্যাদির বিভিন্ন সেগমেন্ট কিং, কোনো কোনো সময় ইত্যাদির গোটা পর্বই পোস্ট করেছে। তবে সেগুলো স্বাভাবিকভাবেই স্বচ্ছ ভিডিও ছিল না। এ কারণেই দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে ইত্যাদি তাদের অফিসিয়াল ইউটিউবে নিয়মিত অনুষ্ঠান ও বিভিন্ন সেগমেন্ট আপলোড করবে।
দেশ-বিদেশের অসংখ্য দর্শকের অনুরোধে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলেছে। সেই সব অনুষ্ঠানের শব্দ ও ভিডিওর মান ছিল অত্যন্ত নিম্নমান সম্পন্ন। এসব কারণে দর্শকরাও ‘ইত্যাদি’ দেখার আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারছিলেন না।
তাই দর্শকদের অনুরোধে গত ১১ মার্চ ফাগুন অডিও ভিশন এই অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলেছে। এখন থেকে এই চ্যানেলে ‘ইত্যাদি’সহ গত ২৬ বছরে বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত নির্মিত বিভিন্ন অনুষ্ঠান, দর্শক প্রিয় বিভিন্ন পর্ব, বিভিন্ন সময়ে করা নানা শিক্ষা, সংস্কৃতি, সচেতনতা, মানবিক ও হূদয় ছোঁয়া প্রতিবেদন, সচেতনতামূলক নাট্যাংশ বারবার দেখতে পারবেন দর্শক।
