বলিউড অভিনেত্রী লারা দত্ত ‘সিং ইজ ব্লিং’ সিনেমাতে নতুন রূপে হাজির হয়ে দর্শকদের আগ্রহ কাড়তে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। খবর এনডিটিভি’র।
এ বিষয়ে ভক্তদের উদ্দেশে টুইটারে লারা দত্ত লিখেন, ‘আপনারা আমাকে `সিং ইজ ব্লিং', ‘বিল্লু বারবার’ সিনেমায় মোহিনী রূপে দেখতে যাচ্ছেন, এবং এখন ‘সিং ইজ ব্লিং’ সিনেমায় আমি অন্যভাবে হাজির হবো যেমনটা অ্যাভাটারের আগে কেউ আমাকে ওই রূপে দেখেনি।’ IMG0
প্রভু দেব পরিচালিত সিনেমাটিতে বলিউড তারকা অক্ষয় কুমার এবং কারিনা কাপুরও রয়েছেন।
২০০৩ সালে ‘আন্দায’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখা লারাকে অভিষেক কাপুরের পরবর্তী সিনেমা ‘ফিতর’-এ দেখা যাবে।
