সাংবাদিক সাইফুল ইসলাম আর নেই

আপডেট : ১৫ মার্চ ২০১৫, ১২:৫৯
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার মারা গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার গভীর রাতে বুকে ব্যথা বোধ করলে হাসপাতালে নেয়ার আগেই তার মত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৬ বছর। সর্বশেষ দৈনিক আমাদের সময়ের বিশেষ সংবাদদাতা হিসাবে কর্মরত ছিলেন তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহসভাপতিও ছিলেন সাইফুল ইসলাম। 
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী প্রয়াত সাইফুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, ডিআরইউসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনও সাইফুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছে।