সালমান খানের সাথে ক্যাটরিনা কাইফের প্রেম এখন অতীত। কিন্তু দু’জনের বিচ্ছেদের কয়েক বছর পর এখনও প্রায়ই সালমানকে নিয়ে কথা বলতে হয় ক্যাটরিনাকে। সম্প্রতি ক্যাট জানালেন, সালমান তার ক্যারিয়ার তো বটেই জীবনেরও খুব গুরুত্বপূর্ণ অংশ।
বর্তমানে রণবীর কাপুরের সাথে চুটিয়ে প্রেম করা ক্যাট বলেন, ‘আমার জীবন এবং ফিল্ম ক্যারিয়ারে সালমানের ভূমিকা অনেক। একজন মানুষ হিসেবেও সে অনেক বড় মনের। এমন মানুষ দুনিয়ায় খুব বেশি নেই। তাকে ছাড়া চলচ্চিত্রে হয়তো আমার আসাই হতো না। আমি এখনও তাকে অনেক ভালোবাসি এবং শ্রদ্ধা করি।’
সালমান না রণবীর কে বেশি ভালো অভিনেতা জানতে চাওয়া হলে ক্যাট বলেন, ‘এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তারা দু’জনেই নিজস্ব বৈশিষ্ট্য আছে। আমি সত্যিই খুব আহত হই যখন মানুষ আমাকে এ ধরণের প্রশ্ন করে।’
৩১ বছর বয়সী এই অভিনেত্রী দাবি করেন যে রণবীরের সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সাথে কোনো শত্রুতা তার নেই।
