রাজধানীর পল্লবীতে তিন লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহৃত কবিরাজ বিমল শীলকে চার দিন পর উদ্ধার হয়েছে। জড়িত অভিযোগে পুলিশ তিন অপরহরকারীকে গ্রেফতার করেছে। মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার বিকালে বিমল শীলকে পল্লবী এলাকা থেকে উদ্ধার করে।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম জানান, গত ১১ মার্চ রাতে পল্লবী এলাকা থেকে অপহূত হন বিমল শীল। এরপর অপরহরকারীরা মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
এ ঘটনায় অপহৃতের স্বজনরা গত ১৩ মার্চ পল্লবী থানায় একটি সাধারন ডাইরী করে বিষয়টি মহানগর গোয়েন্দা পুলিশকে অবহিত করে।
শনিবার বিকালে অপরহরকারীরা বিকাশের মাধ্যমে মুক্তিপণ নেয়ার সময় গোয়েন্দা পুলিশ তিন জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন দেলোয়ার হোসেন দেলু, ডলাস ও জাহাঙ্গীর হোসেন। পরে তাদের দেয়া তথ্য মতে পল্লবীর এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় কবিরাজ বিশল শীলকে।
