রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে রবিবার বিকালে বাসের ধাক্কায় রিকশা-আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক আহত হয়েছেন।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান—সেফটি পরিবহনের একটি বাস একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে আরোহী রওশন আরা বেগম (৩০) ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় রিকশাচালককে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে ইমন শেখ নামের বাসচালককে আটক করেছে পুলিশ।
