যশোরে কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও অপহরণ করার অভিযোগে এক পুলিশ আটক হয়েছে। শনিবার মধ্যরাতে তাকে আটকের পর রবিবার দুপুরে যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাকে অপহরণ মামলা দেয়া হলেও ধর্ষণ মামলা সংযুক্তের জন্য ডাক্তারি পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করছে পুলিশ।
অভিযুক্ত পুলিশ কনস্টেবল আপন (২৯) ঝিনাইদহের হরিণাকু্লু থানায় কর্মরত। ভুক্তভোগী শিক্ষার্থী যশোর এমএম কলেজে অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছেন।
পুলিশ কনস্টেবল আপনকে শনিবার মধ্যরাতে ঝিনাইদহের হরিণাকু্লু থানা থেকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার এসআই নাহিয়ার হোসেন জানান, পুলিশ কনস্টেবলকে অপহরণ মামলায় আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
