ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ৩১ ডিসেম্বের পর্যন্ত ডিক্রির মাধ্যমে শাসন করার জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে। খবর বিবিসি’র।
জাতীয় সম্মেলনে মাদুরোকে এ অনুমোদন অনুমোদন দেয়া হয়।
ভেনেজুয়েলার বিপক্ষে মার্কিন প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর আইন কার্যকরের অনুমোদনের জন্য অনুরোধ জানান মাদুরো।
বিরোধীরা বলছে, ক্ষমতা কুক্ষিগত করতে এবং অর্থনৈতিক সঙ্কট থেকে মনোযোগ অন্যখাতে প্রবাহিত করতে মাদুরো বিভিন্ন ঘটনার উপাখ্যান করছেন।
মাদুরো আরো বলেছেন, ভেনেজুয়েলার ব্যাপারে অনধিকার চর্চার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির জবাব দিতে তার বিশেষ ক্ষমতা দরকার।
