স্টেজ শো নিয়েই ব্যস্ত আঁখি

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ১২:০৯


সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। গত বছর ‘বোকা মন’ অ্যালবামটি রিলিজ পাবার পর এখন আর কোনো নতুন অ্যালবামের কথা ভাবছেন না। সময়ে সময়ে দু-একটি গান করেই শ্রোতাদের জন্য রিলিজ দিচ্ছেন তিনি। অ্যালবামের বিকল্প মাধ্যমগুলো এখন সবাই ব্যবহার করছেন। সেই পথেই হাঁটছেন গুণী এই গায়িকা। তিনি বলেন, ‘অ্যালবাম আরও দুই-তিন বছর পর করবো। আর এখন আর অ্যালবাম যেহেতু কেউ কিনছে না তাই বিকল্প মাধ্যমগুলোই এখন সহায়ক।’
আঁখির চলতি সময়ের ব্যস্ততা চলছে স্টেজ শো ও বিভিন্ন টিভি অনুষ্ঠান নিয়ে। যেহেতু চলছে বিশ্বকাপ তাই একাধিক চ্যানেলের খেলা বিষয়ক অনুষ্ঠানেও দেখা মিলছে এই গায়িকার। তিনি বলেন, ‘যেহেতু বিশ্বকাপ চলছে তাই অনেক বিশ্বকাপ অনুষ্ঠানে অতিথি হিসেবে যাচ্ছি। ভালোই লাগছে। নিজেদের দেশের সাফল্যে আরও গর্বিত আমি।’