ঘূর্ণিঝড়ে ভানুয়াতু’র উন্নয়ন সম্পূর্ণভাবে ধসে গেছে

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ১৪:২৭
ঘূর্ণিঝড় প্যাম’র আঘাতে ভানুয়াতু’র উন্নয়ন সম্পূর্ণভাবে ধসে গেছে। দেশটির রাষ্ট্রপতি বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় জাতির প্রত্যন্ত দ্বীপগুলোর অধিবাসীদের অব্যাহতভাবে ব্যাপক বিবেচনায় আনা হয়েছে। খবর বিবিসি’র।
ত্রান আসা শুরু হয়ে গেছে। অঞ্চলটি বিশ্বের দরিদ্র অঞ্চলগুলোর একটি- যেখানে গাছ এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অনেক ভবন ধ্বসে গেছে। এ পর্যন্ত আটজন মারা গেছে। কিন্তু দূরবর্তী দ্বীপে উদ্ধারকারী দল পৌঁছালে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
ত্রান সংস্থা বলছে, এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ প্রথমবার অঞ্চলটিতে আঘাত হানলো।
চোখের কাছে দূরবর্তী কিছু দ্বীপের ঘূর্ণিঝড়ের অবস্থা যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে যাওয়ার কারণে এখনোও অজানা।
একটি গ্রামের প্রধান বিবিসি’র এই প্রতিবেদকে খাবার পানি সরবরাহ অত্যন্ত জরুরি বলে জানান। IMG0