ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ম্যনচেস্টার ইউনাইটেড । এই লিগে জয়ের ধারা অব্যাহত থাকলো ‘রেড ডেভিলদের’।
রবিবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মারোনি ফেলানির দারুন গোলে খেলার ৯ মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। এর ১৯ মিনিটের সময় ব্যবধান দ্বিগুন করেন ক্যারিক। আর ৩৪ মিনিটে ইংলিশ অধিনায়ক ওয়েন রুনির অসাধারণ গোলে ব্যবধান ৩-০ করে স্বাগতিকরা।
