২০ দলীয় জোটের পক্ষ থেকে বিএনপি’র যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু সোমবার এক বিবৃতিতে অবিলম্বে বিএনপি’র যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন এবং একই সঙ্গে এই দাবিতে দেশের সকল গণতন্ত্রমনা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি, সংগঠন ও দলের প্রতি সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকার আজও সালাহউদ্দিন আহমেদ’কে আদালতে হাজির করতে ব্যর্থ হয়েছে। দেশের একজন সাবেক নির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়ার পর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য ও নিষ্ঠুর রসিকতায় দেশবাসী স্তম্ভিত ও ক্ষুব্ধ।
