সাদা প্যানেলকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ শেখ হাসিনার

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ২০:১৪
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত (সাদা প্যানেল) সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদকে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
 
 সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন।
 
প্রসঙ্গত, সাদা প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ও মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে।