ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করেই বলেছেন যে এবার পুনঃনির্বাচিত হলে তিনি কিংবা তিনি ক্ষমতায় থাকতে কখনো ফিলিস্তিন নামে রাষ্ট্র গড়ে উঠতে দেয়া হবে না। খবর বিবিসির।
ইসরায়েলে সাধারণ নির্বাচনের আগের দিন সোমবার সন্ধ্যায় তিনি এই বক্তব্য দেন। মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মনে করা হচ্ছে তার দল লিকুদ পার্টির প্রতি জনসমর্থন আরো সংহত করবার জন্য এমন শক্ত অবস্থান নিয়েছেন তিনি।
সর্বশেষ জনমত জরিপ বলছে দেশটিতে বহু মানুষ এখনো কাকে ভোট দেবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে।
জরিপে লিকুদ পার্টি থেকে মধ্য বামপন্থী বিরোধী জোট জিওনিস্ট ইউনিয়ন এগিয়ে রয়েছে।
