নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বামা পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এ অঞ্চল পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারামের হাত জিম্মি ছিল।
নাইজেরীয় সেনাবাহিনী জানিয়েছে, বামা পুনরুদ্ধারের লড়াইয়ে অনেক জঙ্গি নিহত হয়েছে। শহরটির ভেতরে এখনো অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বামার পাশাপাশি ইয়োবে অঞ্চল থেকেও বোকো হারামকে উৎখাত করা হয়েছে । এই শহরটিতেই ছিল সংগঠনটির শেষ ঘাঁটি।
জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৩ হাজারেরও বেশি মানুষ হত্যা করেছে বোকো হারাম।
