হরতাল আরো ৪৮ ঘণ্টা বাড়লো

আপডেট : ১৭ মার্চ ২০১৫, ১৮:০৬
 
বিএনপি জোটের হরতাল আরো ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ফেরতের দাবিতে বুধবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে। 
মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা এ ঘোষণা দেন। এই দাবিতে গত রবিবার থেকে জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল আবার বাড়ানোর ঘোষণা দেয়া হলো।