মিসরে মুসলিম ব্রাদারহুডের (এমবি) প্রধান মোহামেদ বাদাইসহ ১৩ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার এ আদেশ দেয়া হয়।
২০১৩ সালে মুসলিম ব্রাদার হুডকে (এমবি) নিষিদ্ধ ঘোষণা করে দেশটির সরকার।
এরআগেও বাদাইকে আরো বেশ কয়েকটি আদালত বিভিন্ন অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল আদালত। পরবর্তী সময়ে দণ্ড কমিয়ে তাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেয়া হয়েছে।
এই রায়ের বিরুদ্ধে এখনো আপিল করার সুযোগ রয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত রায় দেয়ার জন্য ১১ এপ্রিল পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এর আগে দেশটিতে ২০১৪ সালের এপ্রিলে এক গণবিচারের রায়ে ৬৮৩ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। খবর এএফপি।
