নতুন কর্মসূচির ঘোষাণা দেবেন খালেদা জিয়া

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ০০:২১
 
 
গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সূত্র জানিয়েছে,বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে সুস্থভাবে ফিরিয়ে দেয়ার দাবি এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেপ্তার, গুম ও হত্যার প্রতিবাদে এ মাসেই নতুন কর্মসূচির ঘোষাণা দেবেন বেগম খালেদা জিয়া।
 
আগামী শুক্রবার সকাল পর্যন্ত ৪৮ ঘন্টার হরতালও এই দাবিতে ডাকা হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে খালেদা জিয়ার সঙ্গে গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জাফরুল্লা চৌধুরীর একান্ত সাক্ষাতে এমন কথাবার্তা হয়েছে বলে জানাযায়। জানা গেছে,গণঅবস্থান কর্মসুচি দিতে পারেন খালেদা জিয়া।
এদিকে সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে সুস্থভাবে ফিরিয়ে দেয়ার দাবিতে ও হরতালের সমর্থনে ধানমন্ডি,বাড্ডা মীরপুর এবং নিউমার্কেট এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি, ছাত্রদল এবং জামায়াত-শিবির।
 
পৃথক প্রেসরিলিজে এই তথ্য জানান হয়,ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেলের সামনে থেকে থানা সভাপতি শেখ রবিউল আলমের নেতৃত্বে মিছিলটি কিছুক্ষন এলাকা প্রদক্ষিন করে। মীরপুরেও ঝটিকা মিছিল হয়।