খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন সালাহ উদ্দিনের স্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ১২:০৭



বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদসহ পরিবারের সদস্যরা।

মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় হাসিনা আহমেদের সঙ্গে ছিলেন- সালাহ উদ্দিন আহমেদের ছোট ছেলে ইউসুফ আহমেদ, মেয়ে ফারিবা আহমেদ ও ভাবী শামীম আরা। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন দলের ভাইস-চেয়ারম্যান বেগম সেলিনা রহমান এবং জাতীয়তাবাদী মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। কার্যালয়ে প্রবেশের আগে সেখানে দায়িত্বরত গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর খাতায় লিখে রাখে।