মানুষ পোড়ানোর রাজনীতি মানবতাবিরোধী: বাবলু

আপডেট : ১৭ মার্চ ২০১৫, ২২:০৫
                                                        
 
 
 
জাতীয় পার্টি (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘পেট্রলবোমা, জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগসহ রাজনৈতিক সহিংসতা জনজীবনকে বিপন্ন করছে। যারা জনগণের জন্য রাজনীতি করেন, তারা কখনো সেই জনগণকে পুড়িয়ে মারতে পারেন না। মানুষ পোড়ানোর রাজনীতি কেবল সংবিধান নয়, মানবতারও পরিপন্থী। জনগণ দুর্নীতি-দুঃশাসনমুক্ত বাংলাদেশ দেখতে চায়।’ মঙ্গলবার কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
ঢাকা মহানগর (দক্ষিণ) জাপা আয়োজিত এই অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূইয়া, সরদার শাহজাহান, জহিরু আলম রুবেল, ইসহাক ভূঁইয়া প্রমুখ।