বর্জ্য চালিত গাড়ি

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ০২:১০

ব্রিটেনের রাস্তায় বর্জ্য চালিত গাড়ি রাস্তায় নামছে। টেকসই জ্বালানি নিশ্চিত করতে বিশ্বে প্রথমবারের মতো এধরনের গাড়ি চালু হচ্ছে। গতকাল মঙ্গলবার এ গাড়ি রাস্তায় নামার কথা রয়েছে।

ব্রিটেনের ব্রিস্টলের রাস্তায় চলা গাড়িতে মানুষের বর্জ্য এবং খাবারের উচ্ছিষ্ট  অংশ ব্যবহার করা হবে। বর্তমানে সপ্তাহে চারদিন গাড়ি চলবে। এরপর প্রতিদিনই এ গাড়ি রাস্তায় দেখা যাবে। গাড়িতে মানুষের বর্জ্যসহ ৩২ হাজার বাড়ির আবর্জনার মাধ্যমে মিথেন গ্যাস তৈরি করা হবে এবং সেই গ্যাসে চলবে গাড়ি। গাড়ির যাত্রাপথের দূরত্ব হবে ১৫ মাইল। ফাস্ট ওয়েস্ট অব ইংল্যান্ড নামের একটি বাস কোম্পানি এই বাস চালু করছে। বাসে ৪০ জন যাত্রী পরিবহন করা হবে। কোম্পানিটি জানিয়েছে, তারা যদি প্রথমবার সফল হতে পারেন তাহলে আরো গাড়ি রাস্তায় নামানোর পরিকল্পনা আছে। - স্কাই নিউজ