চীনা কোম্পানি সানশাইন এক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং বিডি লিমিটেড চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার কারখানা ভবনে একটি কাপড় ও ইন্টারলাইনিং শিল্প স্থাপন করতে যাচ্ছে। এ কারখানায় ৮৭ লাখ মার্কিন ডলার বিনেয়াগের মাধ্যমে বার্ষিক ২ কোটি মিটার গ্রে ফেব্রিক, ডাইড ফেব্রিক, লাইনিং ও ইন্টারলাইনিং উত্পাদন করবে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় বেপজা নির্বাহী দপ্তরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও সানশাইন এক্সেসরিজ ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে একটি লীজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার সদস্য সৈয়দ নুরুল ইসলাম এবং সানশাইনের চেয়ারম্যান মিজ লিলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, সদস্য মো. আব্দুর রহমান এবং সচিব মো. শওকত নবী প্রমুখ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি
