গাজীপুরে গণপিটুনীতে ডাকাতের মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ১৬:৩৫
গাজীপুরে গণপিটুনীতে আশ্রাব আলী (৩৫) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরের সুরাবাড়ি এলাকায় ওই ডাকাত গ্রামবাসীর গণপিটুনীর শিকার হন। পরে বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্দ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। আশ্রাব আলী পটুয়াখালীর ধুমকি থানার টাঙ্গাসিয়া থানার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি চাপাতি, দুইটি চাকু এবং একটি রাম দা উদ্ধার করেছে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, সোমবার রাত একটার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল সুরাবাড়ির একটি বাশ ঝাড়ে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রামাবাসী তা দেখে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাতদের ধাওয়া করে। পরে তারা আশ্রাব আলীকে ধরে গণপিটুনী দেয়। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।