বিশ্বকাপে মাঠ এবং মাঠের বাহিরের আম্পায়ারদের মধ্যকার যোগাযোগ আজ শুরু হতে যাওয়া কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে টিভিতে সম্প্রচারিত হবে। গতকাল মঙ্গলবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এ তথ্য জানায়। , এর আওতায় আম্পায়ারদের রেফারাল, আলোচনা ও ডিআরএস প্লেয়ার রিভিউ শোনা যাবে। গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি সিরিজে এ ব্যাপারে ট্রায়াল চালানো হয়েছিল। আইসিসির বিবৃতিতে বলা হয়,‘১৮ থেকে ২৯ মার্চ পর্যন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে টিভি আম্পায়াররা যেসব সিদ্ধান্ত নেবেন তা স্বাগতিক সম্প্রচারকারীদের কাছে মিলবে।’
