চতুর্থ বারের মত ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। জয়ের পর অনুভূতি ব্যক্ত করে তিনি জানিয়েছেন আগামী দু’তিন সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করবেন তিনি।
মধ্য-ডানপন্থী জায়োনিস্ট ইউনিয়নের সাথে লিকুদ পার্টির হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার কথা ধারণা করা হলেও এখন পর্যন্ত ফলাফলে লিকুদ পার্টি স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। পার্লামেন্টের ১২০ টি আসনের ভেতর এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে লিকুদ পার্টি পেয়েছে ৩০ টি আসন। আর জায়োনিস্ট ইউনিয়ন পেয়েছে ২৪ টি আসন।
দলের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী দু’তিন সপ্তাহের মধ্যে সরকার গঠনের ব্যাপারে যাবতীয় কাজ দ্রুত শেষ করবেন বলে আশা করছেন।
এতে আরো বলা হয়, নেতানিয়াহু বিভিন্ন ছোট দলের নেতাদের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছেন। তিনি জোট সরকার গঠনের বিষয় বিবেচনা করছেন। সূত্র: বিবিসি ও এএফপি
