সুইজারল্যান্ডের মধ্যাঞ্চলে বুধবার দুই ট্রেনের সংঘর্ষে একজন নিহত ও অপর বেশ কিছুসংখ্যক আহত হয়েছে। সুইজ ক্যান্টন পুলিশ পরবর্তিতে বিস্তারিত করে কিছু জানায়নি।
আলপসের গোথার্ড পর্বতমালার কাছাকাছি লুসার্ন নগরীতে লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।
এসবিবি ট্রেন কোম্পানী জানিয়েছে, পুনরায় নোটিশ না দেয়া পর্যন্ত লুসার্ন ও আর্থ-গোল্ডাউ-এর মধ্যে ট্রেন চলাচল স্থগিত থাকবে। খবর এএফপি।
