বাংলাদেশ-ভারত ম্যাচের গুরুত্বপূর্ণ খেলোয়াড়

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ২১:৩৭


মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপ কোয়ার্টারফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচের  গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
ভারত:
বিরাট কোহলি
ভারতীয় দলের গুরুত্বপুর্ন ব্যাটসম্যান এবং বিশ্বকাপটা দারুনভাবে শুরু করেছেন। নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দি পাকিস্তানের বিপক্ষে ১০৭ রান করে টুর্নামেন্টা উপভোগ করছেন। এ পর্যন্ত বাকি পাঁচ ম্যাচেও কোনটিতেই ৩৩এর নিচে রান করেননি।
অত্যন্ত আত্মবিশ্বাসী খেলোয়াড় যিনি প্রতিপক্ষের স্লেজিংয়ে কখনো ভেঙ্গে পড়েননি। বিশ্বকাপের আগে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজে ভারতীয় রেকর্ড চার সেঞ্চুরিসহ ৮৬.৫০ গড়ে মোট ৬৯২ রান করেছেন।
ভারতীয় দলের পরবর্তী শচিন টেন্ডুলকার হিসেবে বিবেচিত কোহলি হারতে ঘৃনা করেন এবং দীর্ঘ ইনিংস খেলার পথে স্বাধীনভাবে আক্রমণাত্মক খেলতে অভ্যস্ত।
বাংলাদেশ
সাকিব আল হাসান
বাংলাদেশকে টুর্নামেন্টে আপসেট ঘটাতে এবং বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে বিদায় করে দিতে হলে অলরাউন্ডার সাকিবকে জ্বলে উঠতে হবে।
মাত্র কয়েকদিন আগ পর্যন্ত আইসিসি অলরাউন্ডার হিসেবে শীর্ষে থাকা সাকিবই বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে প্রথম চার হাজার রান পুর্ন করেছেন।
চলমান বিশ্বকাপে এ পর্যন্ত দু’টি হাফ সেঞ্চুরি করা ছাড়াও তার উল্লেখযোগ্য পারফরমেন্স নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ রানে চার উইকেট শিকার। এএফপি