গুগল ডুডলে বাংলাদেশ-ভারত ক্রিকেটযুদ্ধ

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ১১:১৮
 
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল নিয়ে দুই দেশের মধ্য উত্তেজনার শেষ নেই। এ উত্তেজনার ছোঁয়ায় সেজেছে ইন্টারনেট জায়ান্ট গুগলের ডুডলও।

গুগলের সার্চ ইঞ্জিনের প্রচ্ছদের ডুডলে বাংলাদেশ-ভারতের পতাকা রং পাশাপাশি যুক্ত করা হয়েছে। পতাকার ভেতরে রয়েছে দুই দেশের তিনজন করে মোট ছয়জন ব্যাটসম্যানের প্রতীকী ছবি, যারা সবাই রয়েছে ব্যাট করার ভঙ্গিতে। মাঝখানে লেখা রয়েছে গুগল। ডুডলের ক্যাপশনে লেখা রয়েছে-‘It's India vs Bangladesh in the Quarter-Finals’।