অলসতার ফাঁদে ক্যাট

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ১১:২৬
 
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অলসতার খবর নতুন কিছু নয়। তার অলসতার নানা ঘটনা প্রতিদিনই শুটিং ইউনিটে হাস্যোরসের উপাদান যোগায়। তবে সম্প্রতি অলসতার জন্য ক্যাটরিনা বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারতেন!
অভিষেক কাপুরের পরিচালনায় দিল্লিতে ‘ফিতর’ ছবির কাজ করছিলেন ক্যাট। গাড়ি চালানোর একটি শট দেয়ার জন্য গাড়িতে চেপে বসেন তিনি। কিন্তু অলসতা না ভুল মনের কারণে কি-না কে জানে, গাড়ির দরজা না বন্ধ করেই চালানো শুরু করেন তিনি! ব্যাস, আর যায় কই! ইঞ্জিন স্টার্ট করার খানিক বাদেই একটি দেওয়ালের সাথে ধাক্কা খায় ক্যাটরিনার গাড়ি।
মজার ব্যাপার নায়িকা দুর্ঘটনায় পড়েছেন কিন্তু ছবির নায়ক আদিত্য রায় কাপুর তখনও শট দিয়ে যাচ্ছেন! কেউই ছুটে আসেনি ক্যাটরিনাকে দেখতে পাছে শটটা নষ্ট না হয়ে যায়! শট শেষে পরিচালক এসে খোঁজ নেন ক্যাটরিনার।
ঘটনায় অবশ্য মজাই পেয়েছেন ক্যাট! তিনি বলেন, ‘গাড়িটা এক্সিডেন্ট করলো অথচ আদি শট দিয়েই যাচ্ছিল! শুরুতে তো আমি ভেবেছিলাম ওরা বোধহয় আমাকে দেখতেই পাচ্ছে না। একটু পর অভিষেক এসে জিজ্ঞেস করে কোথাও চোট পেয়েছি কি-না। আদি অবশ্য তখনও শট দিয়ে যাচ্ছিল!’