পরকীয়ায় উত্সাহ দেয়ায় ‘গ্লেডিং’র বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ১২:০৭
 
ফ্রান্সে বিবাহিত নারীদের পরকীয়া প্রেমে উত্সাহিত করার অভিযোগে 'গ্লিডেন' নামে এক ডেটিং ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করেছে ক্যাথলিক খ্রিষ্টানদের কয়েকটি সংগঠন। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে ডেটিং সাইটটি বলছে, তারা কাউকে 'অবিশ্বস্ত' হতে জবরদস্তি করছে না। কিন্তু এই ডেটিং ওয়েবসাইটের আশি শতাংশ গ্রাহকই হচ্ছে বিবাহিত।
'গ্লিডেন' কথিত পরকীয় প্রেমে উত্সাহ যোগাতে যেসব বিজ্ঞাপন প্রচার করেছে, তার একটিতে দেখা যায় বিয়ের পোশাক করা এক মেয়ে পেছনে দুই হাত লুকিয়ে রেখেছে।
ম্যাগাজিনটি এই বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ফ্রান্সের কোন আইন ভেঙেছে কিনা, এখন সেই সিদ্ধান্ত নেবে আদালত।
ফ্রান্সের সিভিল আইনে বলা হয়েছে বিয়ের পর স্বামী-স্ত্রীকে পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে হবে।
 
ডেটিং সাইট গ্লিডেন সম্প্রতি ফ্রান্সের বাসে-ট্রেনে যেসব বড় বড় বিজ্ঞাপন দিয়েছে, সেগুলোতে পরকীয়া প্রেমের ‘সুড়সুড়ি’ দেয়া হয়েছে বলে মনে করছে ক্যাথলিকদের বিভিন্ন সংগঠন।

'এসোসিয়েশন অব ক্যাথলিক ফ্যামিলিজ' এ নিয়ে গ্লিডেনের বিরুদ্ধে মামলা করে।