মার্কিন ড্রোন হামলায় আল-শাবাব নেতা নিহত

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ১২:৩০
 
মার্কিন ড্রোন হামলায় আদনান গারার নামে আল-শাবাবের এক নেতা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পেন্টাগন জানিয়েছে, গত শুক্রবার সোমালিয়ার দক্ষিণাঞ্চলে হেলফায়ার মিসাইল বহনকারী একটি ড্রোনের আঘাতে ঐ জঙ্গি নিহত হয়েছেন।  দিনসুর শহরের কাছে মোগাদিসু শহরের ১৫০ মাইল পশ্চিমে এই অভিযান চালানো হয়।
২০১৩ সালে নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে হামলাকারী হিসেবে গারার সন্দেহভাজনের তালিকায় ছিলেন। ঐ হামলায় ৬৭ জন নিহত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের বিশ্বাস, গারার যুক্তরাষ্ট্রের ব্যক্তিদের ও পশ্চিমা বিষয়গুলো দেখাশুনা করতেন। সে নিরাপত্তা ও গোয়েন্দা উইংয়ের সদস্য ছিলেন এবং আল-শাবাব বাইরে যেসব হামলা চালিয়ে তার সমন্বয়কারী হিসেবে সে দায়িত্ব পালন করেছে।