কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ১৩:৩১


কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে এসব মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।    
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিজিবি’র বিশেষ টহল দল বৃহস্পতিবার সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী উত্তর বেতিয়ারা এলাকায় এবং অপর একটি দল বুড়িচং উপজেলার দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান পরিচালনা করে। পৃথক অভিযানে ৩৪২ বোতল ভারতীয় হুইস্কি, ১৬০ বোতল ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।  কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৬ লাখ ৯৪ হাজার টাকা এবং এগুলো দুপুরে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।