তিউনিসিয়ার জাতীয় জাদুঘরে বন্দুক হামলাকালে দুই ব্রিটিশ নাগরিককে ‘আটক’ করা হয়েছে। এই ঘটনায় ১৭ জন বিদেশী পর্যটক নিহত হয়েছে।
লন্ডনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে।
তিউনিসে এই হামলার ঘটনায় এই দুটি ব্রিটিশ আহত হয়েছে কিনা, সে ব্যাপারে পররাষ্ট্র দপ্তর নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হামলার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি এই ঘটনার নিন্দা করে টুইটারে জানিয়েছেন, ‘তিউনিসে এই হামলায় যারা হতাহত হয়েছে তাদের জন্য আমি প্রার্থনা করছি। যুক্তরাজ্য তিউনিসিয়াকে সহায়তা করতে প্রস্তুত।’
এদিকে বিভিন্ন জাতীয় সংস্থার পক্ষ থেকে হতাহতদের সম্পর্কে সাংঘর্ষিক বিবৃতি দেয়া হচ্ছে।
ইতালি ও স্প্যান সরকারের মতে, এই ঘটনায় তিন ইতালীয় ও দুই স্প্যানিশ নিহত হয়েছে।
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ জানান, এই হামলায় ৫ জাপানী, ৪ ইতালীয়, ২ কলম্বীয়, ১ অস্ট্রেলীয়, ১ স্প্যানিশ, ১ ফরাসী ও পোল্যান্ডের এক পর্যটক নিহত হয়েছে।
তিউনিসিয়ার জাতীয় বার্দো জাদুঘরে বন্দুকধারীদের হামলায় দেশটির এক বাস চালক ও এক পুলিশ সদস্যও প্রাণ হারায়। খবর এএফপি।
