ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহ আগেই সম্ভাব্য এক প্রার্থীর ঋণের তথ্য জানিয়ে তা আদায়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বেসরকারি একটি ব্যাংক। তবে এখন এই বিষয়ে কিছু করার নেই জানিয়ে নির্বাচন কমিশন বলেছে, ওই ব্যক্তি প্রার্থী হলে তার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়ই তা পর্যালোচনার সুযোগ রয়েছে। ইসিতে অভিযোগটি জানিয়েছে প্রিমিয়ার ব্যাংক। আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য একজন মেয়র প্রার্থী।
