রাজধানীতে পেট্রোলবোমা ও ককটেলসহ বিএনপি কর্মী গ্রেফতার

আপডেট : ২০ মার্চ ২০১৫, ১৩:৩৪


রাজধানীর যাত্রাবাড়ি থেকে রেজাউর রহমান ফাহিম নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব।  এ সময় তার কাছ থেকে ২০ টি পেট্রোল বোমা ও ২০ টি ককটেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে র‌্যাব-১০ এর একটি টিম যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ফাহিম গত ১৬ ফেব্রুয়ারি গুলশানে নৌমন্ত্রীর মিছিলে ককটেল বিস্ফোরণের মামলার প্রধান সন্দেহভাজন বলে জানিয়েছে র‌্যাব।