বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদের নেতৃত্বে ৯ পেশাজীবি নেতা।
শুক্রবার রাত সাড়ে সাতটায় তারা বেগম জিয়া সঙ্গে দেখা করতে তাঁর গুলশান রাজনৈতিক কার্যালয়ে যান। প্রতিনিধি দলে ছিলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম,সাংবাদিক ড. মাহফুজ উল্লাহ,ডিইউজে’র (একাংশ) সভাপতি কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।
সাক্ষাত্কালে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও সদ্য ঘোষিত তিন সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ও আলোচনা হয়।
