ব্যাটিংয়ে শীর্ষে মাহমুদুল্লাহ, বোলিংয়ে তাসকিন

আপডেট : ২১ মার্চ ২০১৫, ১৬:৫৭
 
বাংলাদেশের মধ্যে সেরা ব্যাটসম্যান হিসেবে চলতি বিশ্বকাপ শেষ করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৬ ম্যাচে ৩৬৫ রান করেছেন তিনি। গড়ের ক্ষেত্রেও সবার উপরে মাহমুদুল্লাহ। তার ব্যাটিং গড় ৭৩। অন্যদিকে বাংলাদেশের সেরা বোলার হিসেবে বিশ্বকাপ শেষ করলেন তাসকিন আহমেদ। ৬ ম্যাচে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন তিনি। খবর: বাসসের।
ব্যাটিংয়ে মাহমুদুল্লাহর পর দ্বিতীয় রয়েছেন উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তার সংগ্রহ ২৯৮ রান। তার গড় ৪৯.৬৬। ব্যাট হাতে ১৯৬ রান করে এই তালিকার তৃতীয়স্থানে রয়েছেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ব্যাটিং গড় ৩৯.২০।
বাংলাদের সেরা বোলারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পেসার রুবেল হোসেন ও সাকিব আল হাসান। ৬ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন রুবেল। রুবেলের মতো ৬ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন সাকিব।
উইকেট নেয়ার ক্ষেত্রে তৃতীয়স্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৫ ম্যাচে অংশ নিয়ে ৭ উইকেট ঝুলিতে ভরেছেন মাশরাফি।