উপজেলার শোভাগঞ্জ উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অ্যাসিসট্যান্ট ডা. মোহাম্মদ আলী বিশ্বকাপ ক্রিকেট খেলায় বাংলাদেশের পরাজয় দেখে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বনাম ভারতের খেলা চলছিল। মোহাম্মদ আলী প্রতিদিনের মতো খেলা দেখতে থাকলে বাংলাদেশের পরাজয় বুঝতে পেরে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। তাকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
