ঢাকা উত্তরের প্রার্থী হবেন ববি হাজ্জাজ

আপডেট : ২১ মার্চ ২০১৫, ১৩:২৯
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার সকাল ১১টায় রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ী সংলগ্ন পারিবারিক ব্যবসায়িক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ববি বলেন, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন নির্দলীয় বিধায় স্বাধীন প্রার্থী হিসেবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঢাকার বিভিন্ন স্থান থেকে বেশকিছু নেতাকর্মীও মিছিল করে সংবাদ সম্মেলনে যোগ দেন।
এ সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে শুধু অভিনেতা সোহেল রানা উপস্থিত ছিলেন।