রাজধানীতে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০১৫, ১৫:২৪
 
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে মুসকান নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের গর্ত থেকে লাশটি উদ্ধার করে তার স্বজনরা।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাসা থেকে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি মুসকান। অনেক খোঁজখুঁজি করে না পেয়ে বিকালে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়। রাত ১০টার দিকে এলাকার নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের গর্তে মুসকানের লাশ খুঁজে পায় তার পরিবার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা গেছে, লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।