ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পরমাণু কমিশনের বিপরীত রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।
শাহবা থানা সূত্রে জানা গেছে, নিহতের বয়স আনুমানিক ২৫-২৬ বছর। নিহতের মাথা, কপাল ও কাঁধে চাপাতির আঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
