ওয়েস্ট ইন্ডিজের নতুন কোচ সিমন্স

আপডেট : ২১ মার্চ ২০১৫, ১৭:৩০
 
 
স্বদেশি সাবেক ওপেনিং ব্যাটসম্যান ফিল সিমন্সকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। সিমন্সকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে বলে শুক্রবার ডব্লুআইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
 

এক সময় বিশ্ব ক্রিকেটকে শাসন করা ওয়েস্ট ইন্ডিজ দলের গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে ক্যারিবীয় দলটির কোচ হিসেবে আগামী মাসে নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজেই দায়িত্ব নেবেন সিমন্স। ডব্লুআইসিবি প্রধান নির্বাহী মাইকেল মুইরহেড এক বিবৃতিতে বলেন, ‘ফিলকে নিয়োগ দিতে পেরে আমরা অত্যন্ত উত্তেজিত এবং এই সময়ে আমাদের দলের জন্য তিনিই সঠিক ব্যক্তি বলে মনে করছি। আমরা তাকে স্বাগত জানাই।’