আর্চারিতে ভারতকে হারিয়ে রৌপ্য বাংলাদেশের

আপডেট : ২১ মার্চ ২০১৫, ১৯:২২
 
 
থাইল্যান্ডে এশিয়া কাপ স্টেজ-২ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারিতে রৌপ্য পেয়েছে বাংলাদেশ দল। শনিবার ফাইনালে রাশিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে যায় বাংলাদেশের তীরন্দাজরা।
 

এর আগে কোয়ার্টার-ফাইনালে চাইনিজ তাইপেকে ৬-০ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। আর সেমি-ফাইনালে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠে পদক নিশ্চিত করে রাখে বাংলাদেশ আর্চারি দল।