রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২১ মার্চ ২০১৫, ২০:০১
 
রাজধানীর স্বামীবাগে শনিবার দুপুরে বাসার বাথরুমে পানি ভর্তি বালতিতে পড়ে দেড় বছরের এক শিশু মারা গেছে। শিশুটির নাম তাহা। তার বাবার নাম মো. মামুন সরকার।
 
জানা গেছে, মামুন সরকার ও তার স্ত্রী সুর্বণার একমাত্র সন্তান তাহা। মামুন পরিবার নিয়ে স্বামীবাগ এলাকায় একটি অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় ভাড়া থাকেন। দুপুরে তাহার মা সুবর্ণা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় খেলতে-খেলতে হামাগুড়ি দিয়ে বাথরুমে চলে যায় তাহা। একপর্যায়ে বাথরুমের পানি ভর্তি বালতিতে সে উল্টে পড়ে। বাথরুমে শব্দ শুনে সুর্বণা দ্রুত গিয়ে দেখেন তাহা ডুবে রয়েছে। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক দুপুর ২টায় মৃত ঘোষণা করেন।

জানা গেছে, তাদের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার নিশ্চিন্তপুর গ্রামে।