ক্রিকেটের কোনো ফরম্যাটেই আপাততত অবসরের কথা ভাবছেন না ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইল। তবে ইনজুরির কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলের বাইরে থাকতে হতে পারে তাকে।
ক্রিকইনফোকে দেয়া সাক্ষাত্কারে গেইল বলেন, ‘আগামী বছর টি-২০ ওয়ার্ল্ড কাপে খেলব— এতে কোনো সন্দেহ নেই।’ তিনি বলেন, ‘ইনজুরির কারণে আমি টেস্ট দলের বাইরে থাকতে পারি। কিন্তু কোনো ফরম্যাট থেকেই অবসর নিচ্ছি না।’
