ফুটবল কিংবদন্তি পেলে স্পেন তারকা স্ক্রিস্তিয়ানো রোনালদোর তুলনায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে এগিয়ে রাখলেন । সম্ভব হলে বর্তমানের সেরা দুই ফুটবলারের মধ্যে মেসিকেই সতীর্থ হিসেবে বেছে নিতেন বলে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা এই তারকা বলেন।
গত ৭ বছরে বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়া এই দুই তারকার মধ্যে মেসিকে সেরা খেলোয়াড় মনে করেন পেলে।
মেসিকে প্রাধান্য দিলেও রোনালদোর সঙ্গে তার তুলনা করাটা কঠিন প্রশ্ন বলে জানান পেলে।
