ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার

আপডেট : ২২ মার্চ ২০১৫, ১৩:২৬
 
নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইয়েমেনে থাকা মার্কিন সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে বলে রবিবার জানিয়েছে বিবিসি।
শনিবার ইয়েমেনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ১০০ সদস্যসহ বাকি কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার ইয়েমেনের দুই মসজিদের আত্মঘাতী বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার পর এই ঘোষণা আসল।
এদিকে, ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি’র অনুরোধে আজ তার সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হচ্ছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা।