বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল আজমল কবীর। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে তিনি বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ডান্ট ছিলেন।
একই প্রজ্ঞাপনে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান পদে কর্মরত মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।
