বিএনপি সব নির্বাচনেই অংশ নেবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২২ মার্চ ২০১৫, ১৪:৩৫
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তাদের শিক্ষা হয়েছে। এখন তারা সব নির্বাচনেই অংশ নেবে। রবিবার সচিবালয়ে ভিয়েতনামের ভাইস মিনিস্টার হোয়ং কোক ভুয়াংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিটি নির্বাচেন বিএনপি অংশগ্রহণ সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, আমার মনে হয়, তারা নির্বাচনে আসবে।
তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ নির্বাচনে প্রয়োজনীয় পদক্ষেপ নির্বাচন কমিশন গ্রহণ করবে। আর সরকার সব রকম সহায়তা দেবে। সিটি করপোরেশন নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।
আন্দোলনের নামে নাশকতা-জঙ্গিবাদের যে পথ বিএনপি গ্রহণ করেছে তা মানুষ প্রত্যাখ্যান করেছে বলেই হরতাল-অবরোধে যানজট হয় বলেও উল্লেখ করেন মন্ত্রী।