‌'সিটি নির্বাচনে বিএনপির অংশ নেয়া ছাড়া উপায় নেই'

আপডেট : ২২ মার্চ ২০১৫, ১৪:৪৩


বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তাদের শিক্ষা হয়েছে।
রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের পাঁচ বছর মেয়াদে যত নির্বাচন হবে, তাতে বিএনপি অংশ নেবে।